ফের শুশুনিয়া পাহাড়ে আগুন, কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আগুন - The News Lion

ফের শুশুনিয়া পাহাড়ে আগুন, কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আগুন


দি নিউজ লায়নঃ-  ন' মাসের ব্যবধানে ফের শুশুনিয়া পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটল। শুক্রবার রাতে আচমকাই শুশুনিয়া পাহাড়ের চুড়ায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় মানুষ। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। গতকাল থেকে বন কর্মীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা শুরু করে। অবশেষে শনিবার সকালে আগুন নিয়ন্ত্রনে আসে। 


গতবছর মার্চে শুশুনিয়া পাহাড়ের চুড়ায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের অন্যান্য অংশেও। বেশ কিছু সরিসৃপ আগুনে পুড়ে মারা যায়। প্রায় ৯ মাস পর ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবেশপ্রেমীরা হাজির হন পাহাড়ের চুড়ায়।


 বন কর্মীদের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগায় পরিবেশপ্রেমীরা। দীর্ঘক্ষন ধরে গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতার সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে বন দফতরের আধিকারিকদের ধারণা পর্যটকদের অসচেতনতার কারনেই এই আগুন লেগেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.